Logo
আ স ম আবদুর রব সরকারি কলেজ
রামগতি,লক্ষীপুর

আ স ম আবদুর রব সরকারি কলেজ
রামগতি,লক্ষীপুর

Facilities
আপডেট: 12 Mar 2017


Image

বিভিন্ন সুযোগ-সুবিধাঃ

মসজিদ:

কলেজ অঙ্গনে একটি সেমি পাকা সু-পরিসর মসজিদ আছে। মসজিদে নিয়মিত নামাজ পড়ার সু-ব্যবস্থা আছে।


খেলার মাঠ ও খেলাধূলাঃ

কলেজের ক্যাম্পাসে খেলার মাঠ আছে। এ মাঠে ছাত্র-ছাত্রীগণ বহিঃবিভাগীয় খেলার সুযোগ রয়েছে। বার্ষিক ক্রীড়ানুষ্ঠান কলেজের সহ-পাঠক্রমের একটি উল্লেখযোগ্য দিন।

বিতর্ক প্রতিযোগিতাঃ
কলেজে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এজন্য কমপক্ষে ২টি টীম করে কলেজ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়।

সাহিত্য, সংস্কৃতি ও আন্তঃক্রীড়াঃ

কলেজে নিয়মিত সাহিত্য, সংস্কৃতি ও আন্তঃক্রীড়া কার্যক্রমের সুযোগ রয়েছে। এই সকল বিষয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় শিক্ষক রয়েছেন। আগ্রহী ছাত্র-ছাত্রীগণ সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারবে।

রোভার স্কাউট :
কলেজের রোভার স্কাউট কার্যক্রম চালু রয়েছে। উৎসাহী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে নিজেরা সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে পারে।

যুব রেড ক্রিসেন্ট :
কলেজে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম চালু রয়েছে। উৎসাহী ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে নিজেরা সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে পারে ।



মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহায়তায়: এক্সপ্লোর আইটি

সর্বশেষ আপডেট: ১২/১২/২০২৪