Logo
আ স ম আবদুর রব সরকারি কলেজ
রামগতি,লক্ষীপুর

আ স ম আবদুর রব সরকারি কলেজ
রামগতি,লক্ষীপুর

Rules & Regulation
আপডেট: 12 Mar 2017


Image

আ স ম আবদুর রব সরকারি কলেজ
ছাত্র-ছাত্রীদের আচরণ-বিধি ও বিশেষ নির্দেশাবলীঃ


০১. পরম করুণাময় আল্লাহ তায়ালাকে/সৃষ্টিকর্তাকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে।
০২. মাতা-পিতা, শিক্ষক- শিক্ষিকা বড়দের শ্রদ্ধা-ভক্তি করবে এবং সালাম/আদব দেবে।
০৩. সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, অন্যায়কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে।
০৪. অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। হতাশ হবে না। জীবনে সফলতার জন্য আল্লাহর উপর ভরসা রাখবে এবং তাঁর সাহায্য প্রার্থনা করবে।
০৫. শ্রেণির ঘন্টা বাজার ৫ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক শ্রেণি কক্ষে না আসেন,
      উপাধ্যক্ষকে জানাতে হবে।
০৬. কলেজ চলাকালীন (টিফিন পিরিয়ড ব্যতীত অন্য কোন সময়) কোন ছাত্র-ছাত্রী শ্রেণি  কক্ষের বাহিরে যেতে/ঘোরাফেরা করতে পারবে না।
০৭.  বহিরাগত বন্ধু-বান্ধব নিয়ে কলেজে প্রবেশ করতে পারবে না।
০৮.  বিরতির পর ওয়ার্নিং বেল বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
০৯. কলেজের সম্পদ কেউ নষ্ট করবে না, কোন সম্পদ নষ্ট হতে দেখলে বাঁধা দেবে এবং কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাবে।
১০.  কলেজ থেকে পালিয়ে গেলে শাস্তি ভোগ করতে হবে।
১১.  রীতিমত পড়া শিখে কলেজে আসবে এবং বাড়ির কাজ করে আনবে।
১২. শ্রেণিতে পাঠদান করার সময় মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝার চেষ্টা করবে। কোন পাঠ ভাল করে বুঝতে না পারলে দাঁড়িয়ে শিক্ষক/শিক্ষিকার দৃষ্টি আকর্ষণ করবে।
১৩. প্রতি পিরিয়ডে শিক্ষক-শিক্ষিকাগণ যে পাঠদান করবেন তা সংক্ষিপ্তভাবে বিষয় ভিত্তিক খাতায় লিপিবদ্ধ করবে।
১৪.  পরীক্ষার হলে কোনভাবেই নকল করার চেষ্টা করবে না। কথা-বার্তা বলবে না, বই-পত্র বা লেখা কোন কাগজ সঙ্গে আনবে না। শুধু প্রয়োপজনীয় জিনিসপত্র সাথে আনবে। নকলের প্রস্তুতি নিলে বা নকল করলে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে এবং কলেজ থেকে টিসি দিয়ে দেয়া হবে।
১৫.  কলেজ ইউনিফর্ম পরে নিয়মিত কলেজে আসতে হবে।
১৬.  লাইব্রেরিতে প্রবেশ ও লাইব্রেরি ওয়ার্ক করার সময় সম্পূর্ণ নীরবতা পালন করবে এবং
      অন্যদের সুযোগ করে দিবে।

আ স ম আবদুর রব সরকারি কলেজ এর ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞাতব্য বিষয়ঃ

০১. উপস্থিতিঃ
(ক) বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেককে প্রতি বিষয়ে মোট অনুষ্ঠিত ক্লাসের নূন্যতম ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।


(খ) ক্লাসে উপস্থিতি মোট অনুষ্ঠিত ক্লাসের ৬০% এর উপর কিন্তু ৭৫% এর নিচে থাকলে নন- কলেজিয়েট হিসেবে গণ্য করা হবে। এসব ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট হারে জরিমানা প্রদান করে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


(গ) ক্লাসে উপস্থিতি মোট অনুষ্ঠিত ক্লাসের ৬০% এর নিচে থাকলে ডিসকলেজিয়েট হিসেবে গণ্য হবে এবং বিধি মোতাবেক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


(ঘ) প্রতি বছর ফাইনাল পরীক্ষার আগে উপস্থিতি হিসাব হবে এবং প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি   না থাকলে ফলাফল স্থগিত রাখা হবে।

০২. ওরিয়েন্টশন ক্লাসঃ

কলেজে প্রতিটি শ্রেণিতে ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের শিক্ষা বছরের শুরুতে পরিচিতিমূলক ক্লাসের ব্যবস্থা আছে। উক্ত ক্লাসে উপস্থিতি সকল ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।

০৩. কলেজের শৃঙ্খলাঃ

(ক) কলেজের নিয়ম-শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখার স্বার্থে সপ্তাহের প্রতিদিনের জন্য একটি করে ভিজিল্যান্স টীম রয়েছে। টীমের সদস্যগণ শ্রেণিকক্ষসমূহের নির্ধারিত ক্লাসগুলো ঠিকমত হচ্ছে কিনা এবং ছাত্র-ছাত্রীরা ক্লাসে সময়মত উপস্থিত থাকে কিনা, তা লক্ষ্য রাখেন। এ ছাড়া কলেজ চলাকালে কলেজ চত্বরে বা কলেজ গেটের সম্মুখে যাতে কোন অনভিপ্রেত ও অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে তাঁরা সে দিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।


(খ) কলেজ ক্যাম্পাসে যদি কোন ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা বিরোধী কোন কাজে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৪. পরিচয়পত্র:
প্রত্যেক ছাত্র-ছাত্রী কলেজ অফিস থেকে সরবরাহকৃত পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

০৫. দেয় ফিসঃ
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাদের দেয় বিভিন্ন ফিস কলেজ কর্তৃক ঘোষিত নির্দিষ্ট তারিখে অবশ্যই প্রদান করতে হবে।

০৬. কলেজ অভ্যন্তরীণ পরীক্ষা অংশগ্রহণঃ

কলেজের অভ্যন্তরীণ সব পরীক্ষা সব বিষয়ে অংশগ্রহণ করা সকলের জন্য বাধ্যতামূলক। গ্রহণযোগ্য কারণ ছাড়া কোন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ না করলে তার প্রমোশন অথবা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের বিষয় বিবেচনা করা হবে না।


০৭. ফাইনাল/ নির্বাচনী পরীক্ষার ফলাফল বিবেচনাঃ


একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রমোশনের বিষয় বিবেচনা করা হবে এবং নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী/স্নাতক বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বিবেচনা করা হবে।

০৮. কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় অসুদপায় অবলম্বনঃ
কলেজের অভ্যন্তরীণ যে কোন পরীক্ষায় কোন ছাত্র-ছাত্রী অসুদপায় অবলম্বনের জন্য অভিযুক্ত হলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।

০৯. পরীক্ষার নম্বর ফর্দ ও ক্লাসে উপস্থিতি অভিভাবককে অবহিতকরণঃ

কলেজের অভ্যন্তরীণ সব পরীক্ষার নম্বর ফর্দ ও ক্লাস উপস্থিতি বিবরণী প্রত্যেকের অভিভাবকের নিকট সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে প্রেরণ করা হবে কিংবা ফোনে জানানো হবে।

১০. অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ঃ
বিজ্ঞপ্তি দ্বারা ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সভার নির্ধারিত তারিখ যথাসময়ে অভিভাবকদের জানানো হবে।

১১. গ্রন্থাগারঃ
(ক) কলেজের গ্রন্থাগারটি একটি উন্নত ও সমৃদ্ধ গ্রন্থাগার। এ গ্রন্থাগারে বিভিন্ন বিষয়ের ৩ হাজারেরও বেশি বই আছে। এটি ক্রমাগত সমৃদ্ধ করা এবং ছাত্রীদের বই পড়ায় উৎসাহিত করা আমাদের লক্ষ্য।
(খ) কলেজ গ্রন্থাগারে বিরতির সময় কিংবা ক্লাস শুরুর পূর্বে বা পরে লাইব্রেরি ওয়ার্ক করার সুযোগ রয়েছে। শ্রেণি শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে লাইব্রেরি থেকে স্বল্প সময়ের জন্য প্রয়োজনীয় বই সংগ্রহ করা যায়।

১২. ছাত্রীদের কমনরুম :
ছাত্রীদের জন্য কলেজে ছাত্রী কমনরুম রয়েছে। এতে আভ্যন্তরীণ খেলাধুলা এবং পত্র-পত্রিকার ব্যবস্থা রয়েছে।

১৩. কল্যাণ তহবিলঃ
দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কলেজে একটি কল্যাণ তহবিল রয়েছে। দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করার জন্য প্রতি বছর এই তহবিল থেকে অর্থ দেওয়া হয়।

১৪. কলেজ ইউনিফর্ম :
ছাত্রদের জন্য সাদা শার্ট এবং ছাত্রীদের সাদা রংয়ের অ্যাপ্রোন ও মেরুন রংয়ের হিজাব/ওড়না নির্দিষ্ট করা হয়েছে। কলেজ হতে সরবরাহকৃত ব্যাজ ইউনিফরমে লাগাতে হবে।









মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহায়তায়: এক্সপ্লোর আইটি

সর্বশেষ আপডেট: ১২/১২/২০২৪