কলেজে রয়েছে তিনতলা অ্যাকাডেমিক ভবন, দ্বি-তলা বিজ্ঞান ভবন এবং নির্মাণাধীন রয়েছে ৬তলা অ্যাকাডেমিক ভবন। আছে বিশাল খেলার মাঠ, যা প্রতিদিন ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের খেলাধূলায় মুখরিত থাকে। কলেজে আছে মুসলিম ছাত্র ও শিক্ষকদের জন্য মসজিদ ও স্থায়ী ইমাম। আছে বিশাল আয়তনের দীঘি, ছাত্রী নিবাস (বর্তমানে পরিত্যাক্ত), দূর দূরান্ত থেকে আগত শিক্ষকমন্ডলীর আবাসন ব্যবস্থার জন্য কয়েকটি আধা পাকা ভবন। তিনতলা অ্যাকাডেমিক ভবনটি ব্যবহৃত হয় প্রশাসনিক ভবন হিসাবে। যেখানে রয়েছে- অধ্যক্ষ মহোদয়ের অফিস, উপাধ্যক্ষ মহোদয়ের অফিস, শিক্ষক পরিষদ, প্রধান সহকারীর কক্ষ, অফিস সহকারীর কক্ষ ভর্তি ও পরীক্ষা পরিচালনা কমিটির কক্ষ, সুপরিসর লাইব্রেরি ও ছাত্র-ছাত্রী মিলনায়তন।
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহায়তায়: এক্সপ্লোর আইটি