আ স ম আবদুর রব সরকারি কলেজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডারে অবস্থিত। এটি রামগতির সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে পরিচিত। আলেকজান্ডার বাজারের সন্নিকটে ৫.৪৭ একর জমির উপর প্রতিষ্ঠিত আ স ম আবদুর রব সরকারি কলেজ। মেঘনা বিধৌত প্রাকৃতিক, অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে ১৯৭০ সাল থেকে শিক্ষার আলো বিতরণ করে আসছে। ১৯৭০ সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটি অবকাঠামো, শিক্ষার পরিবেশ, ছাত্র-ছাত্রীদের সংখ্যা, শিক্ষকমণ্ডলীর পর্যাপ্ততা ও পরীক্ষার ফলাফলের বিবেচনায় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠগুলোর মধ্যে অন্যতম।
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহায়তায়: এক্সপ্লোর আইটি