সর্বশক্তিমান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে আ স ম আবদুর রব সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আ স ম আবদুর রব সরকারি কলেজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেক্জান্ডারে অবস্থিত। অত্র কলেজটি দীর্ঘ সময় ধরে এই প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার আলো জ্বালিয়ে আসছে। আমরা যারা শিক্ষাবিদ হিসেবে আগামী দিনের প্রজন্ম নিয়ে ভাবিত হই তারা উপলব্ধি করতে পারি যে, একটি শিক্ষিত, মননশীল, মেধাবী জাতি আমাদের প্রয়োজন।ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা যোগ্য করে গড়ে তুলতে না পারি তবে আমাদের এ ব্যর্থতার অনেক মূল্য পরিশোধ করতে হবে। আ স ম আবদুর রব সরকারি কলেজের যে অবকাঠামো, পরিবেশ ও ব্যবস্থাপনা আছে ভবিষ্যতে এই চাকাটি সক্রিয় রাখতে এলাকার শিক্ষাবিদ, গণ্যমান্য ও সুধীজন সকলের ভূমিকা অব্যাহত রাখতে হবে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমরা স্বপ্নের সিঁড়িতে পৌছে দিতে চাই। সেজন্য সকলের প্রয়োজন একটি শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। উদারতা, সামাজিকীকরণ ও পারস্পরিক মর্যাদাবোধ আমাদেরকে আগামীর পথ দেখাবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহায়তায়: এক্সপ্লোর আইটি